Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

২৬ বাংলা টিভি   10-Feb-2026   21

Photo

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য কিছু যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে এ বিধিনিষেধ সবক্ষেত্রে প্রযোজ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের কর্মকর্তা এবং অনুমোদিত পর্যবেক্ষকদের ব্যবহৃত যানবাহন এর আওতার বাইরে থাকবে। জরুরি সেবা, চিকিৎসা ও ওষুধ পরিবহন, অনুরূপ প্রয়োজনীয় সামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলে বাধা থাকবে না।

বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিমানবন্দরমুখী কিংবা বিমানবন্দর থেকে আসা গাড়ি চলতে পারবে। তবে এ ক্ষেত্রে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

একই সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং স্থানীয় পর্যায়ে দূরপাল্লার যাত্রী পরিবহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন এবং নির্ধারিত স্টিকার প্রদর্শনের শর্তে একটি করে ছোট গাড়ি—জিপ, কার বা মাইক্রোবাস—ব্যবহার করতে পারবেন।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত