Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

উৎসবের মেজাজে ভোট দিতে গ্রামে যাচ্ছেন ভোটাররা

২৬ বাংলা টিভি   10-Feb-2026   30

Photo

উৎসবের মেজাজে ভোট দিতে গ্রামে যাচ্ছেন ভোটাররা


নিউজ ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজধানীসহ বড় শহরগুলো থেকে গ্রামের পথে যাত্রা শুরু করেছেন অসংখ্য মানুষ। ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি ফেরার এই স্রোত অনেকটাই পবিত্র ঈদের সময়ের চিরচেনা ভিড়ের দৃশ্য মনে করিয়ে দিচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যদিও বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা, তার আগেই অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন।

বাস টার্মিনালগুলোতে টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মজুড়ে ছিল চাপা ব্যস্ততা।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার থেকে যাত্রীচাপ আরও বাড়তে পারে। আগাম টিকিটের বেশিরভাগই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

অন্যদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহ করতে দেখা গেছে দীর্ঘ লাইন। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে সন্তানদের সঙ্গে গ্রামে যাচ্ছেন।

অনেক যাত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন তারা। তাই বাড়তি ভোগান্তি সত্ত্বেও এই যাত্রাকে আনন্দের অংশ হিসেবেই দেখছেন তারা।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত