Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

২৬ বাংলা টিভি   09-Feb-2026   32

Photo

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ


ঝিনাইদহ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী ও সমর্থকেরা উপজেলা শহরের নতুন বাজার এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে গনমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শৈলকুপা আসনের জামায়াত ইসলামী বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী এএসএম মতিউর রহমান,আসন পরিচালক মোহাদ্দেস মাওলানা মো: রবিউল ইসলাম,এনসিপি নেতা লাবাবুল বাসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জামায়াত ইসলামী বাংলাদেশ প্রার্থী এএসএম মতিউর রহমান বলেন,দীর্ঘদিন ধরে দেশে নৈতিক অবক্ষয়,সামাজিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা বেড়েছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। এ জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত