Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

হত্যা, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের রেহাই নেই: কালীগঞ্জে নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী-রাশেদ খাঁন

২৬ বাংলা টিভি   09-Feb-2026   33

Photo

হত্যা, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের রেহাই নেই: কালীগঞ্জে নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী-রাশেদ খাঁন


হাবিব ওসমান, (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, হত্যা, চাদাবাজি দখলবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড সর্ষ্য করা হবে না। সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয়ে কেউ ভোট চাইলে তাকে দাতভাঙ্গা জবাব দিবেন। তিনি বলেন, বিএনপি আজ ঔক্যবন্ধ হয়েছে। ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সোমবার বিকালে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণস্কুল মাঠে ধানের শীষের এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
 

হত্যা, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের রেহাই নেই: কালীগঞ্জে নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী-রাশেদ খাঁন


সমাবেশে রাশেদ খাঁন স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, ধানের শীষের কর্মীদের মারপিট ও ভোটারদের হুমকি দিয়ে পার পাবেন না। ৫ আগষ্টের পর যারা হত্যা, চাদাবাজী ও হাটবাজার দখল করেছেন তারা এখন ভোট কেনার চেষ্টা করছেন। কোন চাঁদাবাজদের এই আসনে ঠাই হবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হবে।  
সমাবেশে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের গড়া বিএনপির রাজনীতি করি। বিএনপি ও তারেক রহমানের প্রতিক ধানের শীষ। এবারের নির্বাচনে ধানের শীষেন প্রার্থী রাশেদ খানকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সবাবেশে প্রধান বক্তা ছিলেন. কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, মশিউর রহমান বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন ও ছাত্র নেতা মারুফ বিল্লাহ প্রমুখ।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত