Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

২৬ বাংলা টিভি   09-Feb-2026   47

Photo

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দিবাগত সোমবার (৯ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ছাগল হাটের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেণ হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা রাত দেড়টার দিকে নতুন বাজার ছাগল হাটের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করি। এ সময় একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় নিয়ে এসে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত