Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ভোট ডাকাতি ঠেকাতে হবে ঝিকরগাছায় নির্বাচনী বিশাল সমাবেশে -অনিন্দ্য ইসলাম অমিত

২৬ বাংলা টিভি   08-Feb-2026   43

Photo

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

 বিএনপির কেন্দ্রীয় কমিটির (খুলনা বিভাগীয়) ভ্রাপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  ও যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত ৮৬,যশোর-২ (ঝিকরগাছা-চৌাগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নিকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে নেতাকর্মীতের উর্দেশে বলেন, ইতিপূর্বে বহুবার আমাদের ভোট ডাকাতি হয়েছে, ভোট চুরি হয়েছে। আগামী ১২ ফেব্রয়ারী ভোট চুরি ও ডাকাতির কোন সুযোগ দেয়া হবে না। প্রয়োজনে নেতাকর্মী ও পুলিং এজেন্টদের রোজা রাখার নির্দেশ নিয়েছেন। অনিন্দ্য ইসলাম অমিত প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতের উদ্দেশ্যে বলেছেন, একটি দল নিশ্চিত পরাজয় জেনে ভোট ডাকাতির পরিকল্পনা করছে।  তিনি বলেন, যারা সৎ লোকের শাসন কায়েমের কথা বলে হেফাজতে ইসলামীসহ দেশের আলেম-ওলামা সমাজ তাদের প্রত্যাখ্যান করেছেন। তিনি পতিত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন, মানুষের ভোটাধিকার বঞ্চিত করে খুন-গুম অপহরণ, বর্বরতা ও নৃশংসতার চিত্র তুলে ধরে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি শওকত আলী হত্যাসহ জেলায় ৬৪জনকে গুম-খুন করা হয়েছে বলে উল্লেখ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের ভয়াবহ তথ্য তুলে ধরে আরো বলেন, সারাদেশে সাত শতাধিক নেতাকর্মীকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ৬০লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারান্তরীন করে অমানবিক নির্যাতন করা হয়েছিল। তিনি আওয়ামী দুঃশাসন-অপশাসনের বর্ণনা উল্লেখ করে বলেন, কত ঈদ, কতপূজা, জীবনের সোনালী সময়গুলো জেল-জুলুমের শিকার হয়েছি। জেলখানা ও কোটের বারান্দায় কাটিয়েছি। তিনি সর্বস্তরের নেতাকর্মী ও নারী ভোটারদের  উদ্দেশ্যে বলেন, ভোটের দিন চিড়া কলা খেয়ে ভোট কেন্দ্রে যাবেন। প্রয়োজনে রোজা রাখবেন। ভোট দিয়ে বাড়ি ফিরে সকালের নাস্তা খাবেন। কেন্দ্রের এজেন্টরা ফলাফল না নিয়ে বাড়ি ফিরবেন না। ভোট ডাকাতি রুখে দিতে প্রয়োজনে জীবন দিতে হবে। অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানাকে বোন সম্বোধন করে নেতা কর্মীদের ধানের শীষ বিজয়ী করার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ''ধানের শীষ স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ মুক্তিযুদ্ধের প্রতীক"। রবিবার (০৮ফেব্রুয়ারি) বিকালে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ৮৬,যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ঝিকরগাছা কপোতাক্ষ সেতু চত্বরে আয়োজিত বিশাল এই সমাবেশে সভাপতির রাখেন, চৌগাছা-ঝিকরগাছা আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি।

সাবিরা সুলতানা মুন্নি নারী ভোটারদের উর্দেশে ভোট প্রার্থণা করে বলেন, আমি একজন বিধবা নারী, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ২০১১ সালে ৩টি শিশুপুত্র সন্তান রেখে তার স্বামী নাজমুল ইসলাম গুপ্তহত্যার শিকার হন। নাজমুল ইসলামের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নই তার লক্ষ্য। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি'ও সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম-সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহি টিপু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমুখ।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু ও পৌর  বিএনপির সেক্রেটারি রাশেদুল মোমিন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ,  ঝিকরগাছা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজেল  হোসেন লিটন, সেক্রেটার আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্ল সহ উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ। 


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত