Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

আসন্ন নির্বাচনে গনতন্ত্র উন্নয়ন ও স্বাধিনতা সার্বভৌমত্বের প্রতিক ধানের শীষে ভোট দিন - আলী আসগার লবি

২৬ বাংলা টিভি   07-Feb-2026   55

Photo

আসন্ন নির্বাচনে গনতন্ত্র উন্নয়ন ও স্বাধিনতা সার্বভৌমত্বের প্রতিক ধানের শীষে ভোট দিন - আলী আসগার লবি


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি॥
খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে অত্যান্ত গুরুত্বপূর্ণ আসন্ন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত ও জনপ্রিয় রাজনৈতিক দল। এই দেশের সকল সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। এজন্যে তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করার জন্যে উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আসন্ন নির্বাচনে গনতন্ত্র, উন্নয়ন ও স্বাধিনতা সার্বভৌমত্বের প্রতিক ধানের শীষে ভোট দিতে হবে। শনিবার বিকেলে ডুমুরিয়ার শাহপুর বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রব আকুঞ্জি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, ডুমুরিয়া উপজেলা নির্বাচন পরিচলনা উপদেষ্টা পরিষদেও আহবায়ক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা আবুল কাশেম, খুলনা-৫ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মোল্যা মোশাররফ হোসেন মফিজ, খুলনা জেলা বিএনপি’র সদস্য সরোয়ার হোসেন, ডুমরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম।

এর আগে শনিবার দুপুরে ডুমুরিয়ার সাহস ইউনিয়নের খরশন্ডা সারকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অপর একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আলি আসগার লবি। জনসভায় মকবুল মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার ইলিয়াস, মোল্যা মাহাবুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শেখ জামিনুর রহমান, ফরিদ হোসেন, মন্টু বাওয়ালী, শেখ জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, রাহাদুল ইসলাম, আব্দুস সালাম, ইয়াছিন মেম্বার, মোহাম্মদ আলী, জাকির হোসেন, ফয়সাল, বিল্লাল হোসেন, মুরাদ হোসেন প্রমুখ।
এছাড়াও সাহস ইউনিয়নের একাধিক উঠান বৈঠক সহ দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতিকের পক্ষে গনসংযোগ করেন তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত