Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক সহ চোরাচালানি মালামাল উদ্ধার আটক ২

২৬ বাংলা টিভি   07-Feb-2026   33

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক সহ চোরাচালানি মালামাল উদ্ধার আটক ২


শহিদুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬ ও ৭ ফেব্রুয়ারি পৃথক পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা ট্যাবলেট, ভারতীয় ঔষধ ও ইমিটেশন কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি দুপুরে রাজাপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৭৩/২-এস সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ৭ ফেব্রুয়ারি ভোররাতে যাদবপুর বিওপি’র আওতাধীন বেদবাড়ীয়া গ্রামে পৃথক দুটি অভিযানে ১৮৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৪৯০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। একই দিন ভোরে শ্যামকুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ইমিটেশন কসমেটিক্স উদ্ধার করা হয়।এছাড়া ৬ ফেব্রুয়ারি রাতে বাঘাডাঙ্গা বিওপি’র নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় এক পুরুষ ও এক নারীসহ দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬ ও ৭ ফেব্রুয়ারি পৃথক পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল, ভায়াগ্রা ট্যাবলেট, ভারতীয় ঔষধ ও ইমিটেশন কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি দুপুরে রাজাপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৭৩/২-এস সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ৭ ফেব্রুয়ারি ভোররাতে যাদবপুর বিওপি’র আওতাধীন বেদবাড়ীয়া গ্রামে পৃথক দুটি অভিযানে ১৮৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৪৯০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। একই দিন ভোরে শ্যামকুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ইমিটেশন কসমেটিক্স উদ্ধার করা হয়।এছাড়া ৬ ফেব্রুয়ারি রাতে বাঘাডাঙ্গা বিওপি’র নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় এক পুরুষ ও এক নারীসহ দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত