Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মটর শ্রমিক সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

২৬ বাংলা টিভি   08-Oct-2025   41

Photo

মটর শ্রমিক সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধক্ষ্যের বিরুদ্ধে ১ কোটি ৭৭ লাখ ৫১ হাজার ৯ শত ৯২ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। ৭ অক্টোবর ইউনিয়নের বর্তমান সভাপতি মোঃ শফিকুল ইসলাম রিপন ও সধারন সম্পাদক আব্বাস উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে অর্থ আত্মসাতের বিষয়টি জানানো হয়। অভিযুক্তরা হলেন, ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী মন্টু, কোষাধ্যক্ষ মোঃ বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ। তদন্তে টাকা আত্মসাৎ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে তাদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার বিবরণ উল্লেখ করা হয়েছে, ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগের দোসর ওই চার নেতা ইউনিয়ন ছেড়ে পালিয়ে যায়। এতে ইউনিয়ন পরিচালনায় সংকট তৈরী হয়। ১৪ আগস্ট বিশেষ সাধারণ সভা ডেকে পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন হয়। এই কমিটি গঠনতন্ত্রের আলোকে যথাসময়ে নির্বাচন ও আর্থিক বিষয় উদঘাটনে কাজ শুরু করে। এডহক কমিটির আহবায়ক মোঃ রাশিদুল আলম খোকনের সভাপতিত্বে ২৮ আগষ্ট এক সভায় ছয় সদস্যের অডিট কমিটি গঠন করা হয়। অডিট কমিটি ১ মে ২০১৯ থেকে ৩১ জুলাই ২০২৪ ইং পর্যন্ত সর্বমোট ৩২ লাখ টাকার দূর্নীতির প্রমাণ পায়।
একই সাথে ১ এপ্রিল ২০১৩ থেকে ৩০ এপ্রিল ২০১৯ পর্যন্ত আরো ১ কোটি ৪৫ লাখ ৫১œ হাজার ৯শত ৯২ টাকা দূর্নীতির প্রমাণ পায়। যার সর্বমোট পরিমাণ এক কোটি সাতাত্তর লাখ একান্ন হাজার নয়শত বিরানব্বই টাকা। তদন্তে আত্মসাত প্রমাণিত হওয়ায় উক্ত টাকা ইউনিয়ন তহবিলে জমা দেওয়ার জন্য তিনটি পত্র দেওয়া হলেও তারা টাকা জমা দেননি।  ফলে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের সদস্য পদ বাতিল ও আইনী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী মন্টু জানান, তদন্ত কমিটির বরাত দিয়ে টাকা আত্মসাতের যে কথা বলা হচ্ছে তা মিথ্যা ও মনগড়া। আমরা দ্বায়িত্বে থাকাকালীন কোন টাকা আত্মসাৎ করিনি। আমাদেরকে হেয় করতে এমন সংবাদ ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত