Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট বিতর্ক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

২৬ বাংলা টিভি   04-Feb-2026   50

Photo

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট বিতর্ক, বঙ্গভবনের কর্মকর্তা আটক


নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি রাষ্ট্রপতি দপ্তরে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় রাজধানীর মতিঝিল এলাকার এজিবি কলোনিতে অভিযান চালায় ডিবি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িতদের শনাক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, গেল ৩১ জানুয়ারি বিকেল চারটা ৩৭ মিনিটে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশ পায়, যা দ্রুত ভাইরাল হয়। ওই পোস্টে নারীদের কর্মজীবন ও আধুনিকতা নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল, যা দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

এরপরদিন গভীর রাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং ওই পোস্টটি তার লেখা নয়। রাত সাড়ে তিনটার দিকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে নিজের এক্স পোস্টে ডা. শফিকুর রহমানও দাবি করেন, তার অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে ভুয়া লেখা প্রকাশ করা হয়েছিল এবং বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনার তদন্তে গত ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে ডিবি পুলিশ। একই সঙ্গে জামায়াতে ইসলামী দ্রুত তদন্ত শেষ করে অগ্রগতি জানানোর দাবি তোলে। মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দেয়।

জামায়াতের দাবি, তদন্তে তারা জানতে পেরেছে—একাধিক অফিসিয়াল ই-মেইলে পাঠানো একটি ফিশিং মেইলের মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই ই-মেইলটি বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ঠিকানা থেকে পাঠানো হয়েছিল।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত