সারা বাংলা ঢাকা গাজীপুর
সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে কথিত পীর উধাও
২৬ বাংলা টিভি 08-Oct-2025 77
সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে কথিত পীর উধাও
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কথিত পীর জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত পীর জাহাঙ্গীর আলম কয়েক মাস আগে রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে রশিদপুর গ্রামে প্রায় ২০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেন তিনি। বাড়িটি চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা।
এ দিকে সম্প্রতি কথিত পীরের নারীদের সঙ্গে অন্তরঙ্গ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এর আগেও তার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন এলাকাবাসী, কিন্তু তিনি তা উপেক্ষা করেন।
স্থানীয়রা জানান, কথিত পীরের অপকর্ম বন্ধ না হলে তারা নিজেদের উদ্যোগে ব্যবস্থা নেবেন বলে
ফেসবুকে ভাইরাল ঘটনার সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছালে, তার বিষয়টি টের পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যান কথিত পীর জাহাঙ্গীর আলম ও তার সাঙ্গপাঙ্গরা।
বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহামেদ আরটিভিকে বলেন, কথিত পীরের একটি ঘটনা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
news@26banglatv.com