Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মাগুরা

শালিখায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মহিলা সহ চারজনকে পিটিয়ে মারাত্মক জখম

২৬ বাংলা টিভি   03-Feb-2026   57

Photo

শালিখায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মহিলা সহ চারজনকে পিটিয়ে মারাত্মক জখম


শালিখা মাগুরা সংবাদদাতা: 

মাগুরার শালিখা উপজেলার বামনখালি গ্রামে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারী সহ চারজনকে   পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালের দিকে উপজেলার গঙ্গারামপুর  ইউনিয়নের বামনখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,  বামন খালি গ্রামের রুপালি খাতুন ৩৫, দুলাল মোল্লা ৪৫, শাহজাহান মোল্লা ৫৬ ও রেহেনা খাতুন ৫০। 

 স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রুপালী খাতুন এর হাঁস প্রতিবেশী সাহেব আলী, বাশার,ফুরাদ,নায়েব মোল্লাদের ধান খেতে ঢুকে ধান খাওয়ার কারনে

দুই পরিবারের মধ্যে ঝগড়া বেঁধে যায়। একপর্যায়ে  তাঁদের হাতে থাকা লাঠি দিয়ে রুপালি খাতুন ও তার পরিবারের লোকজনদের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে  আঘাত করলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শালিখা 

৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তারা গত পাঁচ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শালিখা থানায় বাদী হয়ে একটি লেখিত অভিযোগ  দায়ের করেছেন।  শালিখা থানা অফিসার ইনচার্জ মো: আবু সাইদ জানান এই ঘটনায় শালিখা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত