Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

রাজশাহীতে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

২৬ বাংলা টিভি   03-Feb-2026   57

Photo

রাজশাহীতে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার


রাজশাহী প্রতিনিধি: 

রাজশাহী নগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান ও ২০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সোমবার (ফেব্রুয়ারী) রাতে এ অভিযান চালায় রাজশাহী র‍্যাব-৫ এর সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৫ এর একটি দল শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দু:স্কৃতিকারি পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশী চালিয়ে একটি বস্তা ও একটি ব্যাগ উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্যাগ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার হয়। 

অস্ত্র, গুলি শাহমখদুম থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত