Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে এনসিপির নির্বাচনী পথযাত্রা, শাপলা কলি ও হ্যাঁ ভোট চাইলেন সজিব ভুইয়া

২৬ বাংলা টিভি   02-Feb-2026   42

Photo

পঞ্চগড়ে এনসিপির নির্বাচনী পথযাত্রা, শাপলা কলি ও হ্যাঁ ভোট চাইলেন সজিব ভুইয়া


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের পক্ষে শাপলা কলি এবং হ্যাঁ ভোট চাইলেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধার আগে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে ভোটের গাড়িতে উঠে নির্বাচনী পদযাত্রার শুরুতে তিনি স্থানীয়দের প্রতি শাপলা কলি এবং গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান।

সজিব ভুইয়া বলেন, আমরা ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সুশাসন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানাতেই এই কর্মসূচি। কক্সবাজারে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের পদযাত্রা শুরু হয়। আজ আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে পঞ্চগড়ে অবস্থান করছি।

তিনি বলেন, পঞ্চগড়-১ আসন তথা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আমাদের সবার প্রিয় সারজিস আলম ভাই। এখানে আপনারা দেখছেন জেলা জামায়াতের আমীর, ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। এই এলাকায় আমরা সারজিস আলম ভাইয়ের শাপলা কলি প্রতীকে ভোট চাইবো এবং সাধারণ মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবো। এখনা থেকেই আমাদের পদযাত্রা শুরু হচ্ছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।

পরে তিনি পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় বাজার এলাকায় পথসভায় যোগ দিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন।

নির্বাচনী পদযাত্রার শাপলা কলির ভোটের গাড়িতে ১১ দলীয় জোটের  প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইনসহ জামায়াত, এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত