Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল ঝালকাঠি

ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২৬ বাংলা টিভি   01-Feb-2026   56

Photo

ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


ঝালকাঠি প্রতিনিধি :
‎
‎মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারিটির উদ্যোগে ঝালকাঠিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
‎
‎রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল হাচান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, শিক্ষক আবদুল হালিম লস্কর, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক লস্কর।
‎
‎বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে বেরমহল এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষ উপকৃত হয়েছেন। শীত মৌসুমে গ্রামাঞ্চলের অসহায় মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এ সময় সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারিটির এ মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের কষ্ট লাঘবে কার্যকর অবদান রেখেছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান বক্তারা।
‎
‎অত্র এলাকার দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত