Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে কোটচাঁদপুরে শোক

২৬ বাংলা টিভি   01-Feb-2026   24

Photo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে কোটচাঁদপুরে শোক


হাবিব ওসমান,  ঝিনাইদহ প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গলী (২৭) এর আকস্মিক মৃত্যুর খবরে ঝিনাইদহের কোটচাঁদপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার এমন অকাল প্রস্থান পরিবার পরিজন আত্মীয়স্বজন সহ সহপাঠী ও এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।

গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে কোটচাঁদপুর পৌর শহরের বাজারপাড়ার নিজ বাসভবনে অনন্য গাঙ্গলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে অনন্য গাঙ্গলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর গাঙ্গলী চ্যাটার্জি ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী চ্যাটার্জির বড় সন্তান। দুই বোনের মধ্যে অনন্য এবং তার ছোট বোন লিথি মনি গাঙ্গলী দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা প্রফেসর গাঙ্গলী চ্যাটার্জি। তিনি জানান অনন্য দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এর প্রভাব তার মানসিক অবস্থার ওপর প্রভাব পড়েছিল বলে পরিবার ধারণা করছে। তারা মনে করছেন মানসিক অবসাদ থেকেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আসাদউজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

অনন্য গাঙ্গলীর মৃত্যুতে তার সহপাঠী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। মেধাবী ও ভদ্র স্বভাবের এই শিক্ষার্থী এলাকায় একজন কৃতি সন্তান হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে শোক ও বেদনার আবহ তৈরি হয়।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত