Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

২৬ বাংলা টিভি   01-Feb-2026   32

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার


ঝিনাইদহ সংবাদদাতাঃ

ঝিনাইদাহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক চারটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি ওষুধ উদ্ধার করেছে। গত ৩১ জানুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত শ্যামকুড়, গয়েশপুর, রাজাপুর ও নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামকুড় সীমান্ত থেকে আসামীবিহীন ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গয়েশপুর এলাকায় দুইজন আসামিকে ১৩ বোতল ভারতীয় কফ সিরাপ, একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া রাজাপুর এলাকায় একটি আমবাগান থেকে আসামীবিহীন ৭৫৬ বোতল ভারতীয় মাদক সিরাপ এবং নতুনপাড়া এলাকায় ৪৮৫ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক সংরক্ষণ ও ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত