Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর! শোকের ছায়া এলাকায়!

২৬ বাংলা টিভি   01-Feb-2026   28

Photo

হরিণাকুন্ডুতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর! শোকের ছায়া এলাকায়!


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা! চলন্ত ইজিবাইকে অসাবধানতাবশত ওড়না পেঁচিয়ে সুমাইয়া খাতুন নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

আজ সকালে কুলবাড়িয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহতের নান সুমাইয়া খাতুন, স্বামী- সেলিম রেজা।গ্রাম- কুলবাড়িয়া, উপজেলা- হরিণাকুণ্ডু। সুমাইয়া খাতুন ইজিবাইকে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন। হঠাত ইজিবাইকের মোটরের চাকার সাথে তার ঝুলন্ত ওড়নাটি পেঁচিয়ে যায়।

মুহূর্তের মধ্যেই ওড়নার টানে তার গলায় ফাঁস লেগে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

আপনার ওড়না আপনার বিপদের কারণ হচ্ছে না তো?

এই ধরণের দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সামান্য অসচেতনতাই কেড়ে নিচ্ছে মূল্যবান প্রাণ। পথে চলতে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন "সাবধানতা অবলম্বন করুন! ইজিবাইক, ভ্যান বা রিকশায় চড়ার সময় আপনার ওড়না, চাদর বা শাড়ির আঁচল যেন চাকার সংস্পর্শে না আসে সেদিকে কড়া নজর রাখুন।"


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত