Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ৫ টি স্বর্ণের বারসহ একজন আটক

২৬ বাংলা টিভি   30-Jan-2026   35

Photo

ঝিনাইদহে ৫ টি স্বর্ণের বারসহ একজন আটক


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৫টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার  বিকেলে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত  থেকে স্বর্ণের বারসহ ফয়সাল হাসান শিশিরকে আটক করা হয়।

৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খোসালপুর ব্রিজের ওপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসান শিশিরের দেহ তল্লাশি করে তার কোমর থেকে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের সর্বমোট ওজন ৩৫৮ দশমিক ৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে আটককৃত ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

 এ বিষয়ে মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত