Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে

২৬ বাংলা টিভি   30-Jan-2026   32

Photo

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে


নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনেকের মধ্যেই রয়েছে অসাধারণ প্রতিভা ও সক্ষমতা। তাদের জন্য আলাদা কিছু নয়, শুধু স্বাভাবিকভাবে চলার সুযোগটুকু নিশ্চিত করলেই তারা নিজেদের মেধা ও সম্ভাবনা বিকশিত করতে পারবে। তারা আমাদের বাইরের কেউ নয় আমাদেরই সমাজের অংশ। যার যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিএসএফ গ্লোবালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমান বলেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তবে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে এবং কাউকে অবহেলার চোখে দেখা হবে না। যেখানে প্রতিটি মানুষ সম্মান ও আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে।

ডা. জুবাইদা রহমান বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং তাদের পরিবেশিত সংগীত উপভোগ করেন।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত