Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এত দাবি থাকলে গত ১৭ বছরে কী উন্নয়ন হলো, প্রশ্ন তারেক রহমানের

২৬ বাংলা টিভি   30-Jan-2026   30

Photo

এত দাবি থাকলে গত ১৭ বছরে কী উন্নয়ন হলো, প্রশ্ন তারেক রহমানের


নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নওগাঁ এসে শুনছি শুধু দাবি আর দাবি। এত দাবি থাকলে গত ১৭ বছরে কী উন্নয়ন হলো? গত ১৭ বছরে কোনও উন্নয়ন হয়নি? আমরা যেহেতু এই দেশেই থাকবো, কাজেই আমাদের এই দেশের উন্নয়ন করতে হবে। প্লেনে চড়ে আমাদের তো আর হুট করে পালিয়ে যাওয়ার কোনও জায়গা নেই।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ভোট চুরি করা একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরও একটি পক্ষ। এই দুই পক্ষ তলে তলে একসঙ্গে ছিল গত ১৫ বছর। এই ১৫ বছরে তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না, ভেতরে ভেতরে এরা দুই পক্ষই একসঙ্গে ছিল। তারা নির্বাচনে চক্রান্তের সুযোগ খুঁজছে এখন। একটাতো পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে।

তিনি  বলেন, ২০০৮ সালের মতো ষড়যন্ত্র চলছে। ভোটকেন্দ্রে লাইন আছে, কিন্তু লাইন আর নড়ে চড়ে না। কিন্তু দেখা গেছে ভেতরে সিল মারা শুরু হয়ে গেছে। এটা করতে দেয়া যাবে না। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোর থেকে কেন্দ্রে থাকতে হবে। ভোটশেষে কেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেনো বাক্স ভরাট করতে না পারে।

নওগাঁর উন্নয়নের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় নওগাঁয়। কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড দেয়া হবে। ওই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ পেতে সুবিধা হবে কৃষকদের।  এছাড়া ধানের পাশাপাশি প্রচুর আমও হয় এ এলাকায়। কিন্তু পর্যাপ্ত হিমাগার নেই, সে ব্যবস্থা করা হবে। আম ও ফসল রাজধানীতে পরিবহনের জন্য রেল লাইন স্থাপন করা হবে। যে সুবিধায় শুধু ফসল নয়, মানুষও দ্রুত সবখানে যাতায়াত করতে পারে।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ও জয়পুরহাট জেলার সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত