Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সদর উপজেলার কামালপুরে যুবক ছুরিকাহত: ঢাকায় ছিনতায়কারীদের ছুরিকাঘাতে আহত কাভার্ড ভ্যান চালক হাসপাতালে

২৬ বাংলা টিভি   30-Jan-2026   32

Photo

সদর উপজেলার কামালপুরে যুবক ছুরিকাহত: ঢাকায় ছিনতায়কারীদের ছুরিকাঘাতে আহত কাভার্ড ভ্যান চালক হাসপাতালে


স্টাফ রিপোর্টার।।  

যশোর সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামে বাদশাহ (২৬) নামে এক প্রবাসি যুবক ছুরিকাহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বাদজুম্মা এই ঘটনা ঘটে। 

ছুরিকাহত  বাদশাহ ওই গ্রামের সৈয়দ পাটোয়ারির পুত্র।

তুষান জানিয়েছেন, জুম্মা'র নামাজ শেষে তিনি  বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সে দেখতে পান তার ছোট ভাই মোহাম্মদ আলীকে একই ইসমাইল সহ দুই / তিনজন মারপিট করেছে। তখন বাদশাহ প্রতিবাদ করেন। এ সময় পিছন থেকে তার মাথায় ছুরিকাঘাত কররে তিনি আহত হন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক তর্ক নিয়ে এর ঘটনা ঘটে। 

বাদশাহ জানিয়েছেন,  তিনি মালয়েশিয়ায় বসবাস করেন। অসুস্থতার জনিত কারণে বাড়িতে এসেছেন বিদেশ থেকে বাড়িতে এসেছেন।

অপরদিকে বৃহস্পতিবার ভোরে ঢাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দুরা ওভার ব্রিজের নিচে দুধর্ষ ছিনতাই হয়েছে।  ছিনতাইকারীরা সামস গাজী (৫৫) নামে একজন কাভার্ড ভ্যান চালককে  ছুরিকাঘাত করে এবং তার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে ফিল্মি স্টাইলে পালিয়ে যায়।

পরে সামসগাজী গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে  এসে ভর্তি হন। 

সামস গাজীর বাড়ি যশোরের ঝিকরগাছা জেলার গদখালী ফজিরালী গ্রামে।

তিনি জানান, ভোর ৬ টার দিকে চান্দুরা ওভার ব্রিজের কাছে তার কাভার্ড ভ্যান বিকল হয়ে যায়। তখন অপর একটি ট্রাকের পিছনে বেঁধে আনার সময় চান্দুরায়  পৌঁছলে একটি মোটর সাইকেলে ৩ জন ছিনতাইকারী এসে তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে ওই টাকা নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সামস গাজী যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্ত হন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত