Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়া শিরক: সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

২৬ বাংলা টিভি   30-Jan-2026   38

Photo

ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়া শিরক: সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান


ঝিনাইদহ প্রতিনিধি  : 

নির্বাচনী প্রচারণায় ধর্মের অপব্যবহার এবং 'জান্নাতের টিকিট' দেওয়ার মতো প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান।  তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে 'শিরক' এবং আইনিভাবে 'নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন' বলে অভিহিত করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ধর্মীয় অপব্যবহারের অভিযোগ

আসাদুজ্জামান অভিযোগ করেন, "একটি নির্দিষ্ট দলের নারী কর্মীরা পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা ভোটারদের বলছেন যে, অমুক প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া সরাসরি শিরকের শামিল।"

তিনি আরও বলেন, "ভোট পাওয়া বা না পাওয়া জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে, কিন্তু ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ভোট পাওয়া যাবে না। এসব কর্মকাণ্ড কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং দেশের নির্বাচনী আইন ও আচরণবিধিরও সুস্পষ্ট লঙ্ঘন।"

নির্বাচন নিয়ে আশাবাদ

ভোটের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই অ্যাটর্নি জেনারেল বলেন, "নির্বাচন না হওয়ার মতো যাবতীয় আশঙ্কা ও সংশয় এখন কেটে গেছে। দেশের মানুষ এখন নির্বাচনী উৎসবে মেতে উঠেছে। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন হবে।"

পথসভায় উপস্থিতি

লক্ষনদিয়া গ্রামের এই সভায় আরও বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত