Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

২৬ বাংলা টিভি   30-Jan-2026   31

Photo

নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন


নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনের পর্দা নামে গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম এবং জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, এ বি এস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন, নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত চিত্রা পাড়ের এই বিদ্যাপীঠটি দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে এবং বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সমাপনী সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত