Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে লাউখালী বাওড়ে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

২৬ বাংলা টিভি   08-Oct-2025   53

Photo

যশোরে লাউখালী বাওড়ে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


যশোর সংবাদদাতা:

যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশুরা হলো— মুজাহিদ (৭), সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং আপন (৮), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে। তারা পরস্পর খালাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু বাড়ির পাশে লাউখালী বাওড়ে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।

একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী তাদের অকাল মৃত্যুতে শোকাহত।

এবছর বৃষ্টিতে পানি অনেক বেড়েছে। আপনারা সকলে সচেতন হোন। সন্তানদের চোখে চোখে রাখুন।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত