Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ

২৬ বাংলা টিভি   29-Jan-2026   37

Photo

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ


 সিরাজগঞ্জ থেকে :

শেরপুরে জামায়াতে ইসলামীর এক নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের দরগা রোডে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মুজিব সড়ক, এসএস রোড ও বাজার স্টেশন প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শেরপুর-৩ আসনে ইশতেহার পাঠের সময় মঞ্চে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারি মো. শামিম রেজা এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন,আমরা দেখছি দেশে পরিকল্পিতভাবে সহিংসতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে। এই সন্ত্রাসী মানসিকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা ও সময়ের দাবি উপেক্ষা করে রাজনীতি করলে তা জনগণ গ্রহণ করবে না। এখনো সময় আছে—জনগণের ভাষা বুঝে রাজনীতি করুন।
এসময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়বে বলেও তারা মন্তব্য করেন।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত