সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে এক ভ্যান চালকের গলা কেটে ভ্যান ছিনতাই, হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ বাংলা টিভি 08-Oct-2025 46
মহেশপুরে এক ভ্যান চালকের গলা কেটে ভ্যান ছিনতাই, হাসপাতালে চিকিৎসাধীন।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
গত ৭ অক্টোবর সন্ধা রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পুরন্দরপুর ৭নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক ভাইয়ের ভাগ্নে ও নজরুল ইসলামের ছেলে পাকি ভ্যান নিয়ে ভাড়ায় গেলে ডাকাতের হাতে ছিনতাইয়ের কবলে পড়ে। যাত্রী বাহী ডাকাতদল পাকি ভ্যানটি কেড়ে নিয়ে ছুরি দিয়ে গলায় পোঁচ মেরে রক্তাক্ত জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তাব ডাক চিৎকারে পথচারিরা এগিয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমানে সে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পেয়ে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কে.এম. গোলাম ফারুক (খাঁন).দ্রত হাসপাতালে তাকে দেখতে যান। এসময় দলীয় অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
news@26banglatv.com