Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

অদম্য মানবিকতা! ভাঙা পা নিয়েও রোগীদের সেবায় ঝিনাইদহের ডা. মারফিয়া!

২৬ বাংলা টিভি   28-Jan-2026   30

Photo

অদম্য মানবিকতা! ভাঙা পা নিয়েও রোগীদের সেবায় ঝিনাইদহের ডা. মারফিয়া!


ঝিনাইদহ প্রতিনিধি:

সোশ্যাল মিডিয়ায় এখন প্রশংসায় ভাসছেন ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. মারফিয়া খাতুন। নিজের শরীরের চরম কষ্টকে উপেক্ষা করে তিনি যা করছেন, তা বর্তমান সময়ে বিরল এক দৃষ্টান্ত!

কিছুদিন আগে এক দুর্ঘটনায় ডা. মারফিয়ার পায়ের হাড় ভেঙে যায়। চিকিৎসকরা তাকে কড়াভাবে 'বেড রেস্ট' বা পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু হাসপাতালের গাইনি ওয়ার্ডে রোগীদের ভিড় আর আর্তনাদ তাকে ঘরে বসে থাকতে দেয়নি।

প্লাস্টার করা পা আর অসহ্য শারীরিক যন্ত্রণা নিয়েই তিনি প্রতিদিন হাসপাতালে ছুটছেন,নিজের বিশ্রামের চেয়ে রোগীদের সেবাকেই তিনি বড় করে দেখছেন।যেখানে সামান্য অসুস্থতায় অনেকে ছুটি খোঁজেন, সেখানে ভাঙা পা নিয়ে ডা. মারফিয়ার এই ডিউটি পালন করা সবার জন্য একটি বড় মেসেজ।

"শারীরিক কষ্ট তো আছেই, কিন্তু রোগীদের সুস্থ মুখে বাড়ি ফিরতে দেখলে সব কষ্ট ভুলে যাই।" — ডা. মারফিয়া খাতুনের এই অদম্য স্পৃহা আজ সবার মুখে মুখে।

ঝিনাইদহ সদর হাসপাতালের সহকর্মী ও রোগীরা বলছেন, এমন নিষ্ঠাবান ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাকে 'রিয়েল লাইফ হিরো' হিসেবে আখ্যা দিচ্ছেন। স্যালুট এই অকুতোভয় সেবিকাকে!


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত