Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

নাফ নদীতে আরাকান আর্মির গুলিবর্ষণ, ২ বাংলাদেশি আহত

২৬ বাংলা টিভি   27-Jan-2026   49

Photo

নাফ নদীতে আরাকান আর্মির গুলিবর্ষণ, ২ বাংলাদেশি আহত


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত জেলেরা হলেন— টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।

হোয়াইক্যং ঝিমংখালী এলাকার ইউপি মেম্বার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালীসংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০–১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ গুলিতে আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন, নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন— বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান,  দুই জেলে নাফ নদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে শুনেছি। বিজিবির ঝিমংখালী কোম্পানি কমান্ডার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত