Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু!

২৬ বাংলা টিভি   07-Oct-2025   96

Photo

বকশীগঞ্জে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু!


জিএম ফাতিউল হাফিজ বাবু , বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম দফাদার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর ) সন্ধ্যায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম দফাদার মির্ধাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মির্ধাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন নজরুল ইসলাম দফাদার। বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতি খারাপ দেখে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৯ টার দিকে তিনি মারা যান। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত