Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

প্রেমের করুণ পরিণতি! অপমানে ঝিনাইদহের তরুণ মুজাহিদের আত্মহত্যা!

২৬ বাংলা টিভি   26-Jan-2026   53

Photo

প্রেমের করুণ পরিণতি! অপমানে ঝিনাইদহের তরুণ মুজাহিদের আত্মহত্যা!


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় প্রেমের টানাপোড়েন আর চরম অপমানের জেরে এক টগবগে তরুণের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিভে গেল একটি তাজা প্রাণ!শৈলকুপার খালকুলা গ্রামের আবু সাঈদের ছেলে মুজাহিদ। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, পাশের জামশেদপুর গ্রামের এক তরুণীর সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এই ভালোবাসাই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়াল।

গতকাল রবিবার ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে মুজাহিদকে ডেকে পাঠানো হয়।অভিযোগ উঠেছে, সেখানে যাওয়ার পর মেয়ের পরিবারের লোকজন তাকে নির্মমভাবে মারধর করে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে নিজের জীবনের ইতি টানেন মুজাহিদ।

এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও শোক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মুজাহিদকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার নেপথ্যে থাকা ব্যক্তিদের বিচার দাবি করছেন।এলাকাবাসী বলেন,প্রেমের সম্পর্কের জেরে এভাবে একটি প্রাণ হারিয়ে যাবে, তা মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের শাস্তি চাই।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত