Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শার প্রত্যন্ত অঞ্চলে দুম্বা পালন করে কোটিপতি হওয়ার পথে তরুন প্রজন্মের জুবায়ের

২৬ বাংলা টিভি   26-Jan-2026   41

Photo

শার্শার প্রত্যন্ত অঞ্চলে দুম্বা পালন করে কোটিপতি হওয়ার পথে তরুন প্রজন্মের জুবায়ের


বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা :  

মাত্র ১৮ বছর বয়সে দুম্বা পালন করে কোটিপতি হওয়ার পথে শার্শার রাড়িপকুর গ্রামের তাসনিম  জুবায়ের। যখন তার সমবয়সীরা হৈ হুল্লোড়   বা পড়াশোনা নিয়ে ব্যাস্ত, তখন সে দুম্বা চাষের খামার গড়ে তুলেছে। যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামের তরুণ প্রজন্মের তাসনিম জুবায়ের বর্তমান সময়ে হয়ে উঠেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। পড়াশোনার পাশাপাশি শখের বসে শুরু করা দুম্বা পালন এখন তাকে এনে দিয়েছে অভাবনীয় আর্থিক সাফল্য। বর্তমানে তার খামারের দুম্বাগুলোর বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

​জুবায়েরের এই যাত্রার শুরুটা ছিল অনেকটা কৌতূহল থেকে। অবসরে ইউটিউবে দুম্বা পালনের ভিডিও দেখে অনুপ্রাণিত হন তিনি। ছেলের এই আগ্রহ দেখে এগিয়ে আসেন বাবা প্রবাসী বাবলু রহমান। বাবার উৎসাহ ও ৮ লক্ষ টাকার পুঁজি নিয়ে ২০২৪ সালে নাটোরের বনপাড়া থেকে মাত্র ৭টি দুম্বা কিনে যাত্রা শুরু করেন জুবায়ের।

​সঠিক পরিকল্পনা আর পরিশ্রমের সুবাদে এক বছরের ব্যবধানে জুবায়েরের খামারে দুম্বার সংখ্যা দাঁড়িয়েছে ৩০টিতে। তিনি জানান, মরুভূমির প্রাণী হলেও বাংলাদেশে দুম্বা পালন বেশ লাভজনক। এর প্রধান কারণ: ছাগল বা গরুর তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এদের খাবারের খরচ তুলনামূলক অনেক কম। নিয়মিত পরিচর্যা ও সুষম খাবারে দুম্বাগুলো খুব দ্রুত বেড়ে ওঠে।

​জুবায়েরের এই সাফল্য এখন পুরো এলাকায় আলোচনার বিষয়। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তার খামার দেখতে আসছেন এবং পরামর্শ নিচ্ছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তপু কুমার সাহা জানান, নিয়মিত ভ্যাকসিন ও কৃমিনাশকসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তায় জুবায়েরের এই উদ্যোগ দেশের তরুণদের জন্য একটি দারুণ উদাহরণ হতে পারে। জুবায়ের-এর বাবা বাবর  রহমান বলেন​ "ইচ্ছা আর সঠিক লক্ষ্য থাকলে অল্প বয়সেই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

বর্তমানে জুবায়েরের স্বপ্ন হলো তার এই ক্ষুদ্র খামারকে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক খামারে রূপান্তর করা এবং গ্রাম পর্যায়ে দুম্বা পালনকে ছড়িয়ে দেওয়া।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ তপু কুমার শাহা বলেন, তাসনিম জুবায়েরের দুম্বা খামারে প্রতিনিয়ত পরামর্শ ও ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করা হচ্ছে। 


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত