Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

সেনা অভিযানে অস্ত্রসহ হাসনাত বাহিনীর প্রধান গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   25-Jan-2026   55

Photo

সেনা অভিযানে অস্ত্রসহ হাসনাত বাহিনীর প্রধান গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে ‘হাসনাত বাহিনী’র প্রধান আবুল হাসনাতকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৫ জানুয়ারি) সেনাবাহিনীর একটি দল উপজেলার দক্ষিণ রোমালিয়া ছড়া এলাকার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আবুল হাসনাতের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। সেনাবাহিনীর সূত্র জানায়, আটকের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও জানা যায়, আবুল হাসনাত একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলা ও ছয়টি ডাকাতি মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। 

অভিযান শেষে আটক আবুল হাসনাতকে আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কিশোর গ্যাং ‘হাসনাত বাহিনী’ দীর্ঘদিন ধরে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এ চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি চলছিল। 

এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত