সারা বাংলা খুলনা যশোর
ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে যুবদল ও ছাত্রদলের গণসংযোগ
২৬ বাংলা টিভি 25-Jan-2026 37
ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে যুবদল ও ছাত্রদলের গণসংযোগ
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
৮৬,যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে ঝিকরগাছা উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত। শনিবার (২৪ জানুয়ারী) বিকাল থেকে গভীর রাত অবধি উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা বাজার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজার ও শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সতদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ সংশ্লিষ্ট ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সকল স্তরের নেতৃবৃন্দ।
অপরদিকে রবিবার (২৫জানুয়ারী) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে নির্বাচনী কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের গঠিত টিমের সাথে উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল কবির সুমন। এসময় উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
news@26banglatv.com