Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

২৬ বাংলা টিভি   25-Jan-2026   34

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মুফা মালিথা (৪০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মুফা মালিথা বাইসাইকেল যোগে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এেেত ঘটনাস্থলেই মুফা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  মৃতদেহ উদ্ধার  করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত