Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণই আমার প্ল্যান: তারেক রহমান

২৬ বাংলা টিভি   24-Jan-2026   35

Photo

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণই আমার প্ল্যান: তারেক রহমান


নিউজ ডেস্ক:

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ—এই দুই বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতিকে কার্যকরভাবে মোকাবিলা করাই তার মূল পরিকল্পনা।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে— আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস করতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দু’টো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।”

ফ্যামিলি কার্ড বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “সিংগেল মাদার ব্রাইড, যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন। দেখুন, আপনি যদি দেখেন, আমার ধারণা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশাল সেফটির আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে। কিন্তু এগুলো ঠিক নাই। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে। একজন তিনটা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটা পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা এটাকে ইউনিভার্সালির জন্য রেখেছি।”

উদাহরণ দিয়ে তিনি বলেন, “যেমন একজন কৃষকের স্ত্রীও (ফ্যামিলি কার্ড) পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী, উনিও পাবেন। আরেকজন অফিশিয়াল, তার ওয়াইফও পাবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিতো ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত