Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

সুখবর দিলেন অপু বিশ্বাস

২৬ বাংলা টিভি   24-Jan-2026   43

Photo

সুখবর দিলেন অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক:

সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইন’খ্যাত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর করেছেন অপু।

কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে পর্দায় ফেরার কথা জানান দেন তিনি। এরই মধ্যে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি হয়ে ‘দুর্বার’ নামে একটি থ্রিলার সিনেমার শুটিং শুরু করেছেন অপু।এবার দিলেন আরও এক নতুন খবর। ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের।

প্রথমবারের মতো তিনি অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্মে। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটির নাম ‘শিকার’। এটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’-এর নির্মাতা কামরুজ্জামান রোমান।

পরিচালক জানিয়েছেন, এটি থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্ম। 

এর মাধ্যমে অপু দি প্রথমবার ওয়েবে কাজ করতে যাচ্ছেন। ইতিমধ্যে তার সঙ্গে চুক্তি স্বাক্ষরও সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে পলাশ নামের এক নবাগত অভিনয়শিল্পীকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং।

পরিচালক জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরো অনেকে। শুটিং শেষ হলে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত