Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ১০ দলীয় ঐক্যের সমাবেশ: প্রধান অতিথি আতাউর রহমান বাচ্চু

২৬ বাংলা টিভি   23-Jan-2026   40

Photo

নড়াইলে ১০ দলীয় ঐক্যের সমাবেশ: প্রধান অতিথি আতাউর রহমান বাচ্চু


নড়াইল প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নড়াইল জেলা আমীর জননেতা জনাব মোঃ আতাউর রহমান বাচ্চু।

​নলদী ইউনিয়ন আমীর মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি জনাব আবুল বাশার,খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মহসিন উদ্দিন,​ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল ও মাওলানা মাহবুবুর রহমান।

​সমাবেশে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা ইমরান হুসাইন এবং ছাত্রশিবিরের লোহাগড়া থানা দায়িত্বশীল এস এম সাজ্জাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আতাউর রহমান বাচ্চু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং ১০ দলীয় ঐক্যের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে ১০ দলীয় ঐক্য রাজপথে বদ্ধপরিকর। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ঐক্যজোটের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত