Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ গড়তে হলে দল মত জাতি ধর্ম নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে - লবি

২৬ বাংলা টিভি   23-Jan-2026   46

Photo

দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ গড়তে হলে দল মত জাতি ধর্ম নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে আলি আসগার লবি


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ গড়তে হলে দল মত জাতি ধর্ম নির্বিশেষে ১২ই ফেব্রæয়ারীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমি আপনাদের মতই একজন মানুষ, একজন ব্যবসায়ী। তাই ব্যবসায়ী, শ্রমজীবী সহ সাধারণ জনগণের অধিকার রক্ষায় ভুমিকা রাখাই হল আমার রাজনীতির মূল লক্ষ্য। শুক্রবার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজার জামে মসজিদে জুমুয়ার নামাজ আদায় শেষে খর্ণিয়া ইউনিয়নের রানাই পালপাড়া রাধা-গোবিন্দ মন্দিরে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এইবারও ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে। তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তাঁর পরিকল্পনার কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান অব দ্যা কান্ট্রি, ফর মাই কান্ট্রি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, বিএনপি নেতা আবুল হোসেন সরদার, শেখ শহিনুর রহমান, শফিকুল ইসলাম জোয়ার্দ্দার, শেখ আশরাফ হোসেন, শেখ রেজওয়ান হোসেন, শেখ আব্দুল মান্নান, শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, চয়ন শরীফ, শাহেদ আহমেদ, বাপ্পি পলাশ, মোল্লা সুলাইমান হোসেন, শেখ নাসির উদ্দিন, আলমগীর হোসেন, সাইফুল্লাহ তারেক প্রমুখ।
এ সময় আলি আসগার লবিকে কাছে পেয়ে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত