Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা মাদারীপুর

মাদারীপুরে নজিরবিহীন কাণ্ড! শাশুড়িকে নিয়ে উধাও জামাই-দুই সপ্তাহ পর ফিরে এসে এলাকায় তোলপাড়

২৬ বাংলা টিভি   23-Jan-2026   67

Photo

মাদারীপুরে নজিরবিহীন কাণ্ড! শাশুড়িকে নিয়ে উধাও জামাই-দুই সপ্তাহ পর ফিরে এসে এলাকায় তোলপাড়


অনলাইন ডেস্কঃ

‎মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে যাওয়ার এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর এই যুগল পুনরায় এলাকায় ফিরে আসায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

‎​

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পশ্চিম পাঁচখোলা এলাকার আউয়াল মাতুব্বরের ছেলে পিকআপ চালক রাহুল মাতুব্বরের সাথে একই এলাকার প্রবাসী মনির মাতুব্বরের মেয়ে তামান্নার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। আত্মীয়তার সুবাদে শাশুড়ি হোসনেয়ারা বেগমের যাতায়াত ছিল জামাইয়ের বাড়িতে।

‎

‎​অভিযোগ উঠেছে, এই নিয়মিত যাতায়াতের মাধ্যমেই জামাই রাহুলের সাথে শাশুড়ি হোসনেয়ারার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে গত দুই সপ্তাহ আগে তারা দুজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।

‎

‎​বৃহস্পতিবার রাহুল ও হোসনেয়ারা পুনরায় এলাকায় ফিরে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজের স্বামী ও মাকে একসাথে ফিরতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী তামান্না। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীসহ নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

‎

‎​ঘটনার খবর পেয়ে তামান্নার বাবা প্রবাসী মনির মাতুব্বর তিন দিন আগে বিদেশ থেকে দেশে ছুটে এসেছেন। তবে তিনি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। প্রবাসে উপার্জিত সব অর্থ তিনি স্ত্রী হোসনেয়ারার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। সমস্ত আর্থিক নিয়ন্ত্রণ স্ত্রীর হাতে থাকায় তিনি দ্রুত কোনো আইনি পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে।

‎

‎​স্থানীয় জানান, সামাজিকভাবে অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মা ও মেয়েকে একই বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

‎

‎​মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি সম্পর্কে আমরা মৌখিকভাবে জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত