Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

২৬ বাংলা টিভি   21-Jan-2026   74

Photo

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান


সিরাজগঞ্জ প্রতিনিধি:

ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানো সহ নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সিরাজগঞ্জের কামারখন্দের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাবনা–সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করে।
দুদক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে এক রোগীকে ওয়ার্ড বয় দিয়ে সেলাই করানোর অভিযোগ ওঠে। এবিষয়ে ওই রোগীর পরিবারের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেয়। সেই প্রেক্ষিতে দুদক অভিযান চালায়।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ রায় (বর্তমানে ঢাকায় প্রশিক্ষণরত), অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুফিয়া সুলতানা ও আউটসোর্সিংয়ে নিয়োজিত ওয়ার্ড বয় মো. আবু তালেবের নাম উঠে আসে। অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। 
দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মমিন উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। ডাক্তারের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করানোসহ সেবার মানসংক্রান্ত অভিযোগ ছিল। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বর্তমানে এখানে নেই। বিষয়টি কমিশনে জানানো হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত