Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ভাড়ায় যেতে অস্বীকার করায় ঝিনাইদহে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

২৬ বাংলা টিভি   07-Oct-2025   43

Photo

ভাড়ায় যেতে অস্বীকার করায় ঝিনাইদহে পিতা-পুত্রকে কুপিয়ে জখম


আসিফ কাজল, ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ

ভাড়ায় যেতে রাজি না হওয়ায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে পিতা জাহাঙ্গীর (৫৫) ও পুত্র ইজাজুল (২৫) কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে। আহতদের বাড়ি একই উপজেলার বাজিতপুর গ্রামে।

প্রত্যাক্ষদর্শী আইয়ুব হোসেন মেম্বর জানান, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল গোয়ালপাড়া মঙ্গলবার সন্ধ্যা রাতে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। ভ্যানচালক জাহাঙ্গীর ক্লান্ত থাকায় ভাড়ায় যেতে অস্বীকার করেন।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী শিমুল ভ্যানচালকের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসে। চোখের সামনে পিতাকে কুপিয়ে জখম করার দৃশ্য দেখে পাশেই চানাচুর বিক্রিরত ছেলে ইজাজুল এগিয়ে আসে এবং পিতাকে রক্ষার চেষ্টা করে।

এ সময় সন্ত্রাসী শিমুল ইজাজুলকেও এলোপাথাড়ী কুপিয়ে যখম করে। শত শত মানুষের সামনে নিরীহ পিতা-পুত্রকে কুপিয়ে যখম করলেও গোয়ালপাড়া বাজারের কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক ডাঃ সুমন বড়ুয়া জানান, পিতা-পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ক্ষত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এদের মধ্যে একজন আশংকাজনক বলে তিনি জানান।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশ) শামসুজ্জোহা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌচেছেন এবং অভিযুক্ত শিমুলকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত