সারা বাংলা খুলনা ঝিনাইদহ
শৈলকুপায় চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ ২০ লাখ টাকা জরিমানা
২৬ বাংলা টিভি 21-Jan-2026 35
শৈলকুপায় চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ ২০ লাখ টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নিবাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান খবর নিশ্চত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ লংঘন করে চারজন ভাটা মালিক পদ্ধতিতে ইটভাটা পরিচালনা ও জ্বালানি কাঠ ব্যবহার করে আসছিলেন।
খবর পেয়ে অভিযানিক দল শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের শাহ ব্রিকস, একই গ্রামের মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিিিট ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মুন্তাছির রহমান আরো জানান, অভিযানের সময় ইটভাটা মালিকগণ আর অবৈধভাবে ইটভাটা চালাবে না বলে মরবে মুচলেকা প্রদান করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
news@26banglatv.com