Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২৬ বাংলা টিভি   21-Jan-2026   40

Photo

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগান গোলা উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

গোয়েন্দা তথ্যে জানা যায়, কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র স্থানান্তরের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুটি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগান গোলা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নির্বাচন সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে 


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত