Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

২৬ বাংলা টিভি   20-Jan-2026   57

Photo

বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক


স্টাফ রিপোর্টার।।

 বেনাপোল স্থলবন্দরে কাস্টমস  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ একজন বাংলাদেশি যাত্রীকে আটক করেছে।

কাস্টমস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে ভারত থেকে মোঃ আব্দুস সালাম (৫০) নামে এক বাংলাদেশি  দুপুর ১২টা  ১০মিনিটের দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশকালে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগ সন্দেহজনক করে। 

কাস্টমস কর্তৃপক্ষ ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে এবং তাকে আটক করে।

আটককৃত যাত্রী সালামের  কাছ থেকে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে কানাডিয়ান ডলার ৩২ হাজার ২০০ এবং ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান। যার বাংলাদেশি মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

আটককৃত ব্যক্তি মোঃ আব্দুস সালাম (৫০) মুন্সিগঞ্জ জেলার রঞ্চাহাওলাপাড়া গ্রামের আব্দুস সামাদ বেপারী পুত্র। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কলকাতায় সুমন নামের এক ব্যক্তি তাকে উক্ত ডলারগুলো হস্তান্তর করে এবং যশোরে  এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত