Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ইতিহাস আর বিপ্লবের মেলবন্ধন! ঝিনাইদহ কেসি কলেজে ইলা মিত্রর নামে নতুন দিগন্ত

২৬ বাংলা টিভি   20-Jan-2026   41

Photo

ইতিহাস আর বিপ্লবের মেলবন্ধন! ঝিনাইদহ কেসি কলেজে ইলা মিত্রর নামে নতুন দিগন্ত


নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে আজ রচিত হলো এক নতুন ইতিহাস! দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে কলেজের ছাত্রী হোস্টেলটির নতুন নামকরণ করা হয়েছে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ‘বিপ্লবী ইলা মিত্র’-এর নামে। আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘বিপ্লবী ইলা মিত্র ছাত্রী নিবাস’-এর শুভ উদ্বোধন করা হয়।

পবিত্র দোয়া ও নামফলক উন্মোচনের মাধ্যমে এই মহতী উদ্যোগের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সরকারি কেশব চন্দ্র কলেজের স্বপ্নদ্রষ্টা ও মান্যবর অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন:প্রফেসর মো. মিজানুর রহমান, মান্যবর উপাধ্যক্ষ, সরকারি কেশব চন্দ্র কলেজ।ড. মো. কামরুল ইসলাম, সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি কেশব চন্দ্র কলেজ।এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের তুখোড় নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাস আজ ছিল উৎসবমুখর।

নারীর ক্ষমতায়ন আর সংগ্রামের প্রতীক ইলা মিত্রের নাম এখন থেকে কেসি কলেজের ছাত্রীদের প্রেরণা জোগাবে। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, "শিক্ষার্থীদের মাঝে সংগ্রামী চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতেই এই নামকরণ। এটি কেবল একটি ভবন নয়, বরং আমাদের ছাত্রীদের জন্য এক টুকরো ইতিহাস।"

নতুন নামফলক উন্মোচনের পর কলেজের সমৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশের উন্নতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন কলেজ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম।

 


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত