Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল, যা জানা গেল

২৬ বাংলা টিভি   20-Jan-2026   48

Photo

কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল, যা জানা গেল


বিনোদন ডেস্ক:

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উসকো-খুশকো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারা। অনেকের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, জোভান ওই তরুণীর সঙ্গে কী করছেন এবং ওই তরুণী কে?

ভিডিওটি একটু এগোতেই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটি। তরুণী আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

পর্দায় তাকে রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায়; তবে এবার ভিন্ন এক লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়। এই ঘটনার পর কেয়া পায়েলের নতুন ছবি ভাইরাল হয়েছে।

কেয়া পায়েল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেসব ছবিতে দেখা যাচ্ছে কেয়া পায়েল নেহায়েৎই একজন কিশোরী। অবশ্য এই ছবির নেপথ্যগল্প নিজেই জানালেন। ছবিগুলো তোলা হয়েছে ১০ বছর আগে।

কখনো স্কুল শিক্ষার্থী, কখনো মডেল, সব ছবিই তোলা হয়েছে ২০১৬ সালে। ক্যাপশনে লিখে দিয়েছেন, ১০ বছর আগের আমি। 

এসব ছবি পোস্ট করতেই সামাজিকমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই মজা করে মন্তব্যও করছেন। অনেকেই লিখছেন বর্তমান কেয়া পায়েল ও ১০ বছর পূর্বের কেয়া পায়েলের সৌন্দর্যের তারতম্য করেও।

২০২০ সাল থেকে নাটক করা শুরু করেছেন। এর মধ্যে ছিল করোনা। শুটের কাজ তখন কমই হয়েছে। তারপরও প্রায় ৪০০ নাটকে অভিনয় করে ফেলেছেন এই কয়েক বছরেই। ব্যস্ত থাকতে পছন্দ করেন। তবে ভবিষ্যতে নাটকের কাজ কমিয়ে দেবেন। এই ভাবনা থেকেই বছর দেড়েক আগে ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’টি দিয়েছেন এই অভিনেত্রী। 


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত