Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫০০ বসতি

২৬ বাংলা টিভি   20-Jan-2026   59

Photo

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫০০ বসতি


কক্সবাজারের, উখিয়া, প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, উখিয়া ও ক্যাম্প এলাকা থেকে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০০টির মতো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রথমে শিখন কেন্দ্রে আগুন লাগে এবং পরে তা দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। সময়মতো ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলোর জন্য জরুরি মানবিক সহায়তা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। এর আগের দিন ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত