Logo
মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তে বেড়া বসাতে দিচ্ছেন না মমতা: মোদি

২৬ বাংলা টিভি   19-Jan-2026   40

Photo

বাংলাদেশ সীমান্তে বেড়া বসাতে দিচ্ছেন না মমতা: মোদি


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ভূমি অধিগ্রহণে অসহযোগিতা করছে।

রোববার (১৮ জানুয়ারি) ২০০৬ সালের কৃষক আন্দোলনের স্মৃতিবিজড়িত সিঙ্গুরের এক বিশাল জনসভায় ভাষণে তিনি এই অভিযোগ করেন। 

এসময় মোদি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংকের রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীদের অবাধে প্রবেশের সুযোগ করে দিতেই সীমান্ত সুরক্ষায় বাধা দিচ্ছেন। 

কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে বাস্তবায়ন করতে না দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। রাজনৈতিক লড়াই করতে গিয়ে মমতা পশ্চিমবঙ্গের  মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলছেন বলেও দাবি করেন তিনি।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত