Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষকদের জন্য বড় সুখবর! আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে শুরু হলো ধামাকা প্রযুক্তি মেলা, মিস করলেই লস!

২৬ বাংলা টিভি   19-Jan-2026   54

Photo

কালীগঞ্জে কৃষকদের জন্য বড় সুখবর! আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে শুরু হলো ধামাকা প্রযুক্তি মেলা, মিস করলেই লস!


কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা :

“কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান।

উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রতিনিধি মাসুম আবদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চা এবং কৃষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। সরকার কৃষকদের পাশে আছে এবং আগামীতেও থাকবে।মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের বীজ, সার, কীটনাশক, জৈব সারসহ কৃষিভিত্তিক উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা মেলায় অংশগ্রহণ করে আধুনিক কৃষি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত